শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস চলবে ২২ অক্টোবর পর্যন্ত

সুবর্ণা,বেইজিং :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বেইজিংয়ের গণমহাভবনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। ২৩০০ জনেরও বেশি প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। কংগ্রেস চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অধিবেশনে  সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং সিপিসি’র উনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রসের পর ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ১০ বছরে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক ও সুগভীর একাধিক তাত্পর্যপূর্ণ ঘটনা ঘটেছে।

এ সময় চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালিত হয়েছে, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ  করেছে, এবং দারিদ্র্যবিমোচনের মাধ্যমে মধ্যম মানের সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ সব সাফল্য সিপিসি ও চীনা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল, যা চীনা জাতির উন্নয়নের ইতিহাসে সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে।

এবারের জাতীয় কংগ্রেসে সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশনের কর্মপ্রতিবেদন, আর সিপিসি’র সংশোধিত প্রবিধান পর্যালোচনা করা হবে এবং নতুন পর্যায়ের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশন নির্বাচন করা হবে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত টানা ৭৩ বছর ধরে ক্ষমতাসীন পার্টি হিসেবে দায়িত্ব পালন করে আসছে সিপিসি। সিপিসি’র জাতীয় কংগ্রস প্রতি ৫ বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। সূত্র: সিএমজি।

সুবর্ণা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD