শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সিটি নির্বাচন স্থগিতে বিএনপি বিজয় দেখছেন ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ মে, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরশন নির্বাচন হাইকোর্ট স্থগিতাদেশ করায় বিএনপির বিপুল বিজয় এবং সরকারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ থাকলেও। রোববার তিন মাসের জন্য তা স্থগিত করে দেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ আসার পর রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার একইভাবে ঢাকা সিটি করপোরশন উত্তরের নির্বাচন স্থগিত করেছে। গাজীপুরে আমরা বিপুল ভোটে বিজয়ী হতাম। কিন্তু সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবিএম আজাহারুল ইসলাম সুরুজের দ্বারা রিট করিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। কারণ সরকারি দলের লোক এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলা, মামলা, গ্রেপ্তার এবং নির্যাতনের পরেও জনগণ বিএনপির পক্ষে তথা ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। একারণে পরাজয় নিশ্চিত জেনে সরকার তাদের দলীয় লোক দিয়ে রিট করিয়ে গাজীপুর সিটি করপোরশন নির্বাচন স্থগিত করেছে।

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি না সাংবাকিদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সব নির্বাচন নিয়ে শঙ্কা আছে। কারণ এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ইসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করা সময়ের দাবি, যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও বলেছেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা সব সময়ে মামলা, গ্রেফতার ও গুম-খুনের পথ বেছে নিয়েছে। বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করার পর  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার মুক্তির দাবি করছি এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানী করা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD