শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির ফরম বিক্রি ২০ জুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে ভোট করতে আগ্রহীদের বিএনপির মনোনয়ন ফরম কিনতে হবে বুধবার (২০ জুন)। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রির পরদিন বৃহস্পতিবার তা জমা নেওয়া হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার সেই মনোনয়নপত্র পূরণ করে তা জমা দেওয়া যাবে।” আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম কিনতে হবে ১০ হাজার টাকায়; জমা দেওয়ার সময়ে জামানত হিসেবে ২৫ হাজার টাকা দিতে হবে।
প্রার্থীদের সাক্ষাৎকার কবে হবে, তা পরে জানানো হবে বলে জানান রিজভী। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
সিলেট, রাজশাহী ও বরিশালের বর্তমান মেয়ররা সবাই বিএনপির। রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে আরিফুল হক চৌধুরী ও বরিশালে আহসান হাবীব কামাল।
২০১৩ সালে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের হারিয়ে মেয়র নির্বাচিত হন।
এবার তারাই বিএনপির মনোনয়ন পাবেন কি না, তা অনিশ্চিত। সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচন এবং এই মাসে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন প্রার্থী দিয়েছিল।
নয়া পল্টনে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীও ছিলেন। এছাড়াও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD