শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সানপাওলো সামাজিক সংগঠন রোমের ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: সমাজ কল্যাণ সংগঠন হিসেবে প্রবাসে ইতালী রোমে উল্লেখযোগ্য অবাদান রাখছে সানপাওলো সামাজিক সংগঠন, রোমে প্রবাসী বিপন্ন মানুষের আথিক সহায়তা, চিকিৎসা সহায়তা, মৃত ব্যক্তির লাশ দেশে প্রেরণসহ নানাবিদ সহায়তা সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু, সানপাওলো সামাজিক সংগঠন কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে। তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তিনি রাজনৈতিক সংগঠন এবং সমাজিক সংগঠন সমূহকে অন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসের ধারাবাহিকতায় ২৮ মে সোমবার অনুষ্ঠিত হয়েছে সানপাওলো সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল। সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমেদ সুমন-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমাম হাসান লিখন এর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া সহ সংগঠনের সকল নেতৃবৃন্দদের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি ইতালী, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী,জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী, ইতালী, বাংলাদেশ বাংকার সমিতি রোম, ধূমকেতু সোসাল অর্গেনাইজেসন ইতালী সহ অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সুধীসমাজের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংগঠ‌নের সাধারণ সম্পাদক ইমাম হাসান লিখন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় ছিল রোজার উপর কিছু কথা। বিশিষ্ট আলেমে সানপাওলো মসজিদের সম্মানিত ইমাম মূল্যবান বয়ান রাখেন। ইফতারের পূর্ব মূহুর্তে প্রবাসী এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সমাপনী বক্তৃতায় সভাপতি কাজী মোস্তাক আহমেদ সুমন বলেন ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতির জন্যে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ,উপস্থিত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানান।সান্ধ্যভোজের মাধ্যমে সানপাওলো সামাজিক সংগঠনের ইফতার আনুষ্ঠানিকতা শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD