শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সাতক্ষীরা শহরে সততা স্টোরের যাত্রা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মঙ্গলবার (১৫ জানুয়ারি) সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম এর সভাপত্বিতে ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনা উপ পরিচালক মো.আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ ডাঃ আবুল কলাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের সংগঠনের সততা সংঘের সদস্য সচিব মাওলানা আনোয়ারুল হাসান ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ওমর তাসনিম, ও ৮ম শ্রেণী ছাত্রী বৈশাখী সুলতানা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলার লক্ষে্য বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ ফাতেমা ও মঙ্গল কুমার পাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD