শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সাংবাদিক মনিরুজ্জামান মনিরের আমন্ত্রণে ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন ইতালী: রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র মাহে রমজান উপলক্ষে অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা প্রেস ক্লাব ইতালীর সাবেক সভাপতি এবং এন টিভি ইউরোপ বুরো প্রধান মনিরুজ্জামান মনিরের আমন্ত্রণে গত বুধবার উনার নিজ বাসভবনে ইতালীস্হ সাংবাদিক পরিবার নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। সিয়াম সাধনার মাসে বিভিন্ন বাংলা কমিউনিটির ইফতার মাহফিল থাকলেও সাংবাদিকরা তাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবব্ধ হতে বুধবার সকলে মিলে ইফতার করেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও অল ইউরোপ প্রেস ক্লাবের উপদেষ্টা লুৎফর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এ টি এন বাংলা ইউরোপ বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ, চ্যানেল আই ইতালী বিশেষ প্রতিনিধি লাবন্য চৌধুরী, প্রবীন সাংবাদিক লন্ডনটাইনসের ডাইরেক্টর খলিল কাওসার শাহিন, প্রতিনিধি আখি সীমা কাওসার , বাংলা টিভি ইতালী রোম প্রতিনিধি হুমায়ুন কবির, প্রবাস কন্ঠ পি টিভি সম্পাদক মিনহাজ হোসেন ও ফারুক আহমেদ সহ প্রমুখ। পরিশেষে মনিরুজ্জামান মনির সকলের উদ্দেশ্যে বলেন রমজান ও ইফতারের অনেক ফজীলত রয়েছে আমরা যেন রমজানের পবিত্র রক্ষা করতে পারি। তিনি আরো বলেন আজকের এই আয়োজনের উদ্দেশ্যে হল আমরা সাংবাদিকরা আমাদের দুঃখ কষ্ঠ দ্বীদা দ্বন্দ্ব ভুলে ভুলার শিক্ষাটা গ্রহণ করতে পারি এবং জীবনটা আগামীর পথে আরো সুন্দর করে কাঠাতে পারি । তাছাড়া তিনি ইফতারে অংশগ্রহণ কারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD