শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। চার্জশিট দাখিলে সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা তুহিনের ব্যবহৃত মোবাইল উদ্ধারের দাবি করেন।

পুলিশ ব্রিফিংয়ে পুলিশের উপকমিশনার (অপরাধ) রবিউল হাসান বলেন, গত ৭ আগস্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপীসহ ৮ জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

এদিকে, চার্জশিট দাখিল হওয়ার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় নিহতের স্ত্রী ফরিদা আক্তার বলেন, নিহত আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে চার্জশিট দেওয়ায় তারা সন্তুষ্ট। তবে তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের দাবি করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

প্রসঙ্গত: গত ৭ আগস্ট তারিখে হানি ট্র্যাপের মাধ্যমে বাদশা মিয়া নামে এক যুবককে টার্গেট করা হয়। এসময় আসামি গোলাপীর সঙ্গে বাদশা মিয়ার বাকবিতণ্ডা হয়। বিষয়টি তার অপর সহযোগীদের জানালে কিছুক্ষণের মধ্যে অপর সহযোগীরা চাপাতি, দা সুইচ গিয়ার চাকু নিয়ে শাপলা ম্যানশনের দিকে গিয়ে গোলাপীকে ওই লোকের সঙ্গে হাতাহাতি করতে দেখে দৌড়িয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপ খেয়ে বাদশা মিয়া একটা মুদি দোকানে ঢোকে। এ সময় গোলাপী চিৎকার করে বলতে থাকে, তুহিন সাংবাদিক ভিডিও করতেছে। সঙ্গে সঙ্গে ওই লোককে কোপানো বাদ দিয়ে তুহিন সাংবাদিককে ধাওয়া করে চায়ের দোকানের সামনে নিয়ে প্রথমে মিজান দা দিয়ে কোপ মারে, কোপ খেয়ে দোকানের ভিতরে ঢুকলে স্বাধীন, সুমন, আরমান, আলামিন, ফয়সাল সবাই এলোপাতাড়ি কোপায় এবং মিজান সুযোগ বুঝে সাংবাদিকের মোবাইল পকেটে নিয়ে যায়। এই সময় গোলাপী পুলিশ আসতেছে বলে চিৎকার করলে ওরা সবাই পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD