শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

সাংবাদিক জামাল হত্যার আসামি রাজু ইয়াবাসহ আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: শার্শার কাশিপুর বাজার থেকে স্থানীয় সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিককে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে শার্শার গোড়পাড়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

রাজু শার্শার কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।

এছাড়া রাজু মল্লিকের নামে হত্যা ও মাদকসহ প্রায় ১০ মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারে যে, সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তারা সাংবাদিক জামালকে হত্যার হুমকি দেয়। এতে জামাল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের এক সপ্তাহের মধ্যে ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে সাংবাদিক জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন চোরাকারবারিরা।

এ ঘটনার পরের দিন জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেন। রাজু এ মামলার অন্যতম পলাতক আসামি ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD