শিরোনাম :
ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে প্রথমবারের মতো দুই অঙ্কে বাংলাদেশ: তিন ধাপ এগিয়ে অবস্থান ৯৭তম সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট ও ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ: ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কঠোর নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের স্বল্প রাজস্ব ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত উন্নয়ন বিনিয়োগ: বিশ্বব্যাংকের ‘পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এর আত্মপ্রকাশ : রাজু আলীম সভাপতি ও ফাতেমা রহমান রুমা সাধারণ সম্পাদক মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি নিকো পাজ: বাড়ছে প্রত্যাশা ও আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের চূড়ান্ত রায়: এইচআরডব্লিউ বলল, এটি দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ক স্থিতিশীল রাখতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সম্মত দুই পরাশক্তি

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ বৃহস্পতিবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের যোগদান কার্যক্রমও এ মাসের মধ্যেই শেষ করা হবে।

এসব তথ্য নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের পর চলতি মাসের (সেপ্টেম্বর) মধ্যেই এসব শিক্ষক কাজে যোগ দিতে পারবেন।” এ ধাপে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারাদেশে ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মোট ৭ লাখ প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরে গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD