শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ওবায়দুল কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ মে, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কক্সবাজারের এমপি বদির বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে তাকেও ছাড় দেয়া হবে না। যেমন বদির বেয়াই ছাড় পায়নি ঠিক তেমনি আওয়ামী লীগ, বিএনপি যে দলেরই হোক কেউ রেহাই পাবে না।
শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব এবং পুলিশ। এই অভিযানে একটি রাজনৈতিক মহল খুশি হতে না পারলেও দেশের মানুষ খুশি।
তিনি আরো বলেন, আজ এদেশের তরুণ সমাজ মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মিয়ানমার থেকে রোহিঙ্গারা স্রোতের মত দেশে ঢুকছে। পাড়া মহল্লায় সুনামির মত মাদক ঢুকছে। এই অবস্থায় জনগণ একটি অভিযান চেয়েছে।
বন্দুকযুদ্ধ প্রসঙ্গে, মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে অস্ত্র থাকে। পুলিশ ও র‌্যাব যখন তাদের নিয়ে মাদক উদ্ধারে যায় তখন মাদক ব্যবসায়ীরা গুলি করে। ঠিক তখনই আইন শৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে গুলি চালায়
মন্ত্রীর সঙ্গে এসময় আরো উপস্থিত ছিলেন-সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন প্রমুখ।
উল্লেখ্য, ২৫ মে কক্সবাজার মেরিনড্রাইভ সড়ক থেকে আকতার কামাল (৪১) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়ে ছিল।
স্থানীয়রা জানান, লাশটি টেকনাফের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD