শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

সড়কে পরিবহন সংকট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, পাকিজার মোড়, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর ও জিরানী বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

পাকিজার মোড়ে দেড় ঘণ্টা বাসের অপেক্ষায় রয়েছেন রফিক মিয়া। তিনি বলেন, আমি যশোর যাব। কিন্তু আগে বাসের টিকিট কাটতে পারিনি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।

অপরদিকে শামীমা নামে এক স্কুল শিক্ষিকা বলেন, বিকেল ৫টার থেকে বাসের জন্য অপেক্ষা করছি। যেসব বাস আসে সেগুলোতে সিট পাওয়া যায় না। আবার অনেক গাড়ি গাবতলী থেকে যাত্রী ভর্তি হয়ে ছেড়ে আসে। সাভারে ওই গাড়িগুলো থামে না। এখন ৭টা বাজে, কিন্তু বাস পাইনি।

নবীনগরে বাসের জন্য অপেক্ষা করছিল পোশাক শ্রমিক রাবেয়া আক্তার। তিনি বলেন, কারখানা থেকে আজকে আগে বের হয়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি, তাও বাস পাইনি। বাসে সিট না থাকলেও অতিরিক্ত ভাড়া চায় কন্ডাক্টররা। তাই বাসের জন্য অপেক্ষা করছি।

রাজধানী বাসের চালক সবুজ বলেন, বিকেল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। সড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। পরিবহনের সংকট দেখা দিয়েছে।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বিকেল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। একই সঙ্গে গাড়ির চাপও বেড়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD