শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

সংস্কারবাদী সৌদি যুবরাজ সালমান নিহত: ইরানী গণমাধ্যমের দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সৌদি আরবের আমূল পরিবর্তনের অগ্রনায়ক সংস্কারবাদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছেন। সম্প্রতি তার নিহত হওয়ার বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের গুজব চলছে। যদিও সালমান নিহত হওয়ার পক্ষে ইরানী গণমাধ্যম কায়হান-এর চুক্তিগুলো ভিন্ন রকম…

১. সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনার যেসব ভিডিওচিত্র পাওয়া গেছে তা থেকে দেখা যায়, অস্ত্রধারীদের মোকাবেলায় ট্যাংক এবং যুদ্ধাস্ত্রের ব্যবহার করেছে সৌদির রয়্যাল গার্ড। যদিও সেই রাতে রয়্যাল গার্ডকে ঠিক কাদের মোকাবেলা করতে এমন পদক্ষেপ নিতে হয়েছিল এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। কয়েকঘণ্টাব্যাপী চলমান ওই সংঘর্ষ শেষে রাজপ্রাসাদের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায় একটি প্রমোদ বিমানকে। তবে ওই বিমানটি সেখানে কেবল বিনোদনের উদ্দেশ্যেই এসেছিল, এমন যুক্তি মানতে নারাজ ইরানের গণমাধ্যম।

২. গণমাধ্যমে সরব উপস্থিতি এবং সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার জন্য সালমানের বিশেষ পরিচিতি রয়েছে। কিন্তু, বিগত প্রায় এক মাস ধরে তাকে দেখা যায়নি ক্যামেরার সামনে। ইরানের বার্তা সংস্থা মেহর বলছে, এই দীর্ঘ অনুপস্থিতি কেবলই দুর্ঘটনাবশঃত কিংবা কাকতালীয় নয়!

৩. সৌদি রাজতন্ত্রের সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে দেশটির রাজা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে রাজপ্রাসাদের অভ্যন্তরে বন্দি রেখেছিলেন সালমান। বন্দিদশায় তার কোনো খবর জানা যায়নি। কিন্তু, সম্প্রতি অপ্রত্যাশিতভাবে বিন নায়েফ টুইটারে বিন সালমানের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। টুইটারে তিনি বলেন, বিন সালমানের এহেন কর্মকাণ্ড সৌদি রাজতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ইয়েমেনে একশ’ বিলিয়ন ডলারের বিনিয়োগের ফলে বিদেশি ব্যবসায়ীরা সৌদি আরব ছেড়ে অন্য কোথাও বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। বিন নায়েফের মতে, ‘সৌদির নিরাপদ বিনিয়োগ সূচকের পতন হয়েছে। জনবিহীন কোনো এলাকা রাষ্ট্রের মর্যাদা পায় না।’

বিন নায়েফ আরও বলেন, বিন সালমানের বিভিন্ন কর্মকাণ্ডে সৌদি আরবের সার্বভৌমত্ব হুমকির মুখে। তার বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক দৈন্যতা দুর্দশাগ্রস্ত করবে সৌদি আরবকে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ধর্মীয় গুরুত্ব বিবেচনা করলে মুসলমানদের প্রধান দু’টি মসজিদের তুলনায় আল-আকসাও কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু, এখন পর্যন্ত সৌদি আরবের কোনো রাজা, রাজপুত্র কিংবা সৌদি আরবের কোনো বড় কর্মকর্তাকে আল-আকসার বিষয়ে জনসমক্ষে কোনো সমর্থন ব্যক্ত করতে দেখা যায়নি। উল্টে, সালমান এবং তার প্রশাসনকে দেখা গেছে আল-আকসার বিরুদ্ধে অবস্থান নিতে।

অপ্রত্যাশিতভাবে গৃহবন্দী এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিন নায়েফের এমন সমালোচনা বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। কারণ, যুবরাজ সালমান তার বিরোধীদের খুব একটা ভালভাবে নেন না। সেখানে, বিন নায়েফের এমন কড়া সমালোচনা সৌদি কর্তৃপক্ষের উচ্চাসন থেকে তার সরে যাওয়ার ইঙ্গিত দেয়।

৪. সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই রিয়াদ সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেখানে বিন সালমানের সঙ্গে বৈঠক হয় বলেও জানায় একাধিক সৌদি গণমাধ্যম। কিন্তু কোনো ছবি ছাড়াই ওই বৈঠকের খবর প্রকাশিত করে তারা!

সর্বশেষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে কাতার। সৌদির সঙ্গে বৈরী আচরণ নয়, এমনটাই ছিল তাদের অবস্থান। কিন্তু সম্প্রতি নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে সৌদি আরবের কোনো শর্ত মানা হবে না বলে স্পষ্ট জানিয়েছে কাতার। কাতারের এমন আচরণও বিন সালমানের অনুপস্থিতি নিয়ে সৃষ্ট সন্দেহকে ঘণীভূত করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD