শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসা উচিত: ইতালীয়ান পার্লামেন্ট মেম্বার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালী প্রতিনিধি: শেখ হাসিনার নেতৃত্বে আবারো ক্ষমতায় আসা উচিত বলে মনে করছেন ইতালীয়ান পার্লামেন্ট মেম্বার উগো পাপি এবং রাজনৈতিক দল পিডির সেনেট মেম্বার সেন্ট ব্রুনো অস্টোরের। ইতালীর রোমে বাংলাদেশের উন্নয়নের উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনের পর ডিপ্লমেট ম্যাগাজিন আয়োজিত সেমিনারে তারা এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাউডিও ডোমেনিকো সহ আরো অনেক ইতালীয়ান নেতৃবৃন্দ। উন্নয়নের অগ্রগতি অক্ষুন্ন রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান করেন তারা।

তারা বলেন, বাংলাদেশের অগ্রগতি উদাহরণ দেওয়ার মতোই। বাংলাদেশের অর্জন ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

লন্ডন থেকে প্রকাশিত ডিপ্লমেট ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রাহিম এবং ইতালী কো-অর্ডিনেটর শাহনাজ সুমী এর প্রতিনিধিত্ব করেন। তবে আয়োজনটি ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত হয়।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ এর পরিচালনায় রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ধর্মের নতুন করে রাজনৈতিকীকরণ এবং দেশ বিরোধীরা বাংলাদেশের সামাজিক বিপ্লবকে ঝুঁকিতে ফেলতে পারে আর তাই স্বাধীনতা ও উন্নয়নের বাহক শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতা আনতে হবে বলে মন্তব্য করেন অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD