শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

শুরু হতে যাচ্ছে জার্মানবাংলা২৪ ডটকম উদ্যোগে ‘মিউজিক্যাল লাইভ শো’

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

জার্মানি প্রবাসী ও বাংলাদেশী সংগীত শ্রেুাতাদের জন্য সুখবর। শুরু হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে জার্মানবাংলা২৪ ডটকম নিউজ পোর্টালের সৌজন্যে মজার মজার গান নিয়ে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক জার্মান প্রবাসী ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর আন্তরিক সহযোগিতায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি শনিবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬ এবং বাংলাদেশ সময় রাত ১০টায় দুই দেশের বাঙালি শ্রেুাতাদের জন্য এই ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে সরাসরি শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ফাতেমা রহমান রুমা। অনুষ্ঠান উপস্থাপনা ও শ্রেুাতাদের অনুরোধের গানগুলো শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। এ সপ্তাহের মিউজিক্যাল লাইভ শো’তে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক শান শাইক।

সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী ও শান শাইক-এর সংক্ষিপ্ত পরিচিতি
নির্ঝর চৌধুরী: সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, শিক্ষক, উপস্থাপক এবং একজন জনপ্রিয় রেডিও জকি। নির্ঝর চৌধুরী জাতীয় পর্যায়ে উচ্চাঙ্গসংগীতে স্বর্ণপদক প্রাপ্ত। ছায়ানটে প্রায় ১৪ বছর শিক্ষকতা করেছেন তিনি। রেডিও একাত্তরের অনুষ্ঠান প্রধান ছিলেন প্রায় ৪ বছর। গ্রিন ইউনিভার্সিটিতে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের খন্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িপ্ত পালন করেছেন। বর্তমানে দীপ্ত টেলিভিশনের প্রতিদিনকার সংগীতানুষ্ঠান ‘দীপ্ত প্রভাত’তে উপস্থাপনা করছেন তিনি। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা প্রায় ২৫ বছর। গান করেছেন বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে। এই গুণী সংগীতশিল্পী বর্তমানে ইউনিসেফের একটি প্রজেক্টে রেডিও এক্সপার্ট কনসালটেন্ট এবং সাধনার সাথে যুক্ত আছেন।

শান শাইক : একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে পরিচিত সংগীতশিল্পী শান শাইক। যার গানগুলো বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, অ্যালবাম এবং সিনেমাগুলোয় প্রদর্শিত হয়েছে। ২০১৯ সালে তিনি ‘সিজেএফবি’ পুরস্কার পান। শান শাইক গিটার, কীবোর্ড, ড্রামস, বাঁশি, হারমনিকার মতো অনেক ধরণের যন্ত্র বাজাতের দক্ষতা রয়েছে। ২০০০ সালে তার প্রথম ব্যান্ড অ্যালবাম শোনোদোষের সাথে পেশাদারভাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি আশল কৃষ্ণ, বান্ধুয়া, পানির কানাই, এসআই টুটুলের সাথে কুলির কৃষ্ণ নামে মিশ্র অ্যালবামে কাজ করেছিলেন। তিনি তাঁর রচনা ও সংগীতসহ বিভিন্ন শিল্পীর ১০টি অ্যালবাম এবং ৩০০ একক ট্র্যাক প্রকাশ করেছেন।
২০১৯ সালে শান শাইক ট্রিটাল নামে একটি নতুন ব্যান্ড তৈরি করেছিলেন। ট্রিটাল সাদাকালো নামে একটি গান প্রকাশ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD