আরিফুজ্জামান আরিফ।।উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের শার্শা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান পদে মেহেদী হাসান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
বুধবার রিটার্নিং অফিসার যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, শার্শা উপজেলা থেকে শুধু মাত্র ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাই উপজেলা নির্বাচন বিধিমালা ২০১৩ এর ২৪ ধারা অনুযায়ী অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও তাদের মনোনয়ন পত্র বৈধ হওয়ায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আগামী ৩১ মার্চ শার্শা উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।