শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিয়েই সৈয়দা জাকিয়া নূর মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি ছুটে যান বনানীতে শায়িত বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের কাছে। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। বনানী কবরস্থানেই শায়িত বাবা শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও মা সৈয়দা নাফিসা ইসলাম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দা লিপি।

ভাইয়ের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানেই কান্নায় ভেঙ্গে পড়েন সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি। ভাইয়ের প্রতি বোনের এই অকৃত্রিম আবেগ, শ্রদ্ধা আর ভালবাসা ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। এ সময় প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ পরিবারের সদস্যবর্গও উপস্থিত ছিলেন।

সততার প্রতীক সৈয়দ আশরাফুল ইসলাম টানা পাঁচ বার কিশোরগঞ্জ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১২ই জুনের নির্বাচনে প্রথম বারের মতো অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর থেকে তাঁর জয়রথ আর কখনো থামেনি। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর, ২০১৪ সালের ৫ই জানুয়ারি এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনেও কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার মানুষ আস্থা রেখেছিলেন প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি। যে কারণে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও বিগত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন রাজনীতির কবি- সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে তফসিল ঘোষণা করা হয় পুনঃনির্বাচনের। পুনঃনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভাইয়ের আসনে প্রার্থী হন ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পুনঃনির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী অপর দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD