শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

লিসবনে জাতীয় শোক দিবস পালন

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল)
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বাংলাদেশ দূতাবাস, লিসবন ১৫ আগস্ট ২০২০ তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। কোভিড-১৯ মহামারির কারণে দূতাবাস সীমিত পরিসরে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে।

দূতাবাস প্রাঙ্গণে মান্যবর রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকীর জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত সকল শহিদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ কর্মসূচীর দ্বিতীয়ভাগে জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে জাতির পিতার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকগণ ১৫ আগস্ট ১৯৭৫-এ বর্বর হত্যাকান্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মান্যবর রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক ও অসাধারণ নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরন করে বলেন ৪৫ বছর আগে জাতির পিতা যদি এমন নির্মমভাবে হত্যা কান্ডের শিকার না হতেন তবে বাংলাদেশ অনেক আগেই উন্নত বিশ্বের দেশ হিসাবে পরিগণিত হত। তিনি উপস্থিত সকলের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম দেশপ্রেশ ও প্রেরণায় উদ্ভুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD