শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

লাইফ সাপোর্টে মাউশি মহাপরিচালক: সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সুস্থতা কামনা করে বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বিকালে বাগেরহাট জেলা শিক্ষা অফিস অডিটোরিয়ামে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিদর্শক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান।

গুরুতর অসুস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানকে বর্তমানে সিঙ্গাপুররের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

গত রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, তার সঙ্গে রয়েছেন মেয়ে ও ভাই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-১) এ কে এম মাসুদও সঙ্গে আছেন। স্বজনরা জানান, গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জ্বরে আক্রান্ত হন মাউশি মহাপরিচালক। পরিস্থিতির অবনতি হলে ওইদিন রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ)। বৃহস্পতিবার থেকে তাকে অক্সিজেন দেয়া হয়। এরপর নেয়া হয় আইসিইউতে। গত শনিবার মো. মাহাবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পড়ে। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন।

মাউশি মহাপরিচালকের চিকিৎসার খোঁজ-খবর নিতে শনি ও শুক্রবার দুই দফায় হাসপাতালে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

উক্ত সভায় অন্যান্য আলোচনার মধ্যে আগামী ৪,৫ ও ৬ অক্টোবর তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বাগেরহাট জেলা শিক্ষা অফিসের সদস্যবৃন্দ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাছুদা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম হিশামুল হক, বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD