শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

রোমে নুরুল ইসলাম বিএসসি: প্রবাসী বাঙালিদের কল্যাণে সবকিছুই করা হবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুলাই, ২০১৮

আসলামউজ্জামান মোহাম্মদ: চট্টগ্রামের প্রিয় মুখ এবং বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ইতালি আগমন উপলক্ষে গত শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে ইতালি আওয়ামী লীগ।

ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আফতাব বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী সানোয়ারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত আবদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া।

এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালী, হাবীব চৌধুরী, আব্দুর রফ ফকির, যুগ্ন সাধারন সম্পাদক সোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মুক্তার, মাহবুব আলম প্রদান,যুব লীগের ভারপ্রপ্ত সভাপতি উজ্জল মৃধা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়ত করিম, মহিলা লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর ইতালির সভাপতি মামুন শেখ, তাদের বক্তব্যে মন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পড়াশোনার জন্য স্কুল নির্মাণে সহায়তা, বাংলাদেশ বিমান পুনরায় চালু, বিমানবন্দরে হয়রানি বন্দ করনে পদক্ষেপ গ্রহন, পাসপোর্ট সমস্যা সমাধানে পদক্ষেপ, মৃত্যু লাশ প্রেরনে রাষ্ট্রি সহযোগিতা প্রদান, প্রবাসীদের জন্য আবাসন সহায়তা,সল্প সুদে ঋন, বিনিয়োগ সুবিধা, অবসর ভাতা প্রদানে সহযোগিতা।
নুরুল ইসলাম বিএসসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ বাংলাদেশের যে আর্থ সামাজিক উন্নয়ন দেখছেন, তা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও কোটি প্রবাসীদের ঘামে ভেজা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা স্বদেশে প্রেরণের জন্য। তাই শেখ হাসিনার বর্তমান সরকার সকল প্রবাসীদের স্বদেশে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা, সন্তানদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনের বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি তিনি বিভিন্ন দাবি পুরনে ইতালি আওয়ামী লীগ নেতা করমীকে আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের কর্মীরা ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান, আপনারা হচ্ছেন আমার দেশের সোনার ছেলে।

তিনি বলেন পূর্বের যে কোন সময়ের চেয়ে বিমান বন্দরের অবস্থা ভাল তবে আপনাদের যদি দেশে যাওয়ার পরে বিমান বন্দরে কোন প্রকার হয়রানি শিকার হন তবে মাল রেখে আমাকে ফোন দেবেন, আমি দেখবো বিমান বন্দরে কর্মরত কার বুকের পাটা এত বড় যারা আপনাদের হয়রানি করেন।

নূরুল ইসলাম বিএসসি বিমান পুনরায় চালু ও স্কুল প্রতিষ্ঠার ব্যপারে আশ্বাস প্রদান করে বলেন, যদি আপনারা বাংলাদেশ বিমানে ভ্রমন করে দেশে আসা যাওয়া করেন আর বিমান এখান থেকে লাভ পায় তবে বিমান আবার চালু হবে এবং বাংলাদেশ দূতাবাস ইতালি যদি লিখিতভাবে স্কুলের প্রয়োজনের কথা বলেন তবে আমরা ইতালিতে বাংলা স্কুল চালু করবো।

তিনি লাশ প্রেরনের বিষয়ে বলেন আমরা দেশে লাশ পৌছানোর সাথে সাথে আত্মীয়- স্বজনের কাছে লাশ হস্থান্তর করে নগদ আর্থিক সহায়তা এবং লাশ পরিবহনের জন্য সরকারী ভাবে গাড়ির ব্যবস্থা করেছি। এবং প্রবাসীদের সম্পদ রক্ষায় এবং ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য সব ধরনের সহায়তা দিয়ে থাকি।

তিনি বলেন, আমি এবং আমার সরকার প্রবাসীদের জন্য সম্ভাব্য সব কিছু করতে চাই। তিনি ইতালি প্রবাসীদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ আপনার পরিবারে, আত্মীয় স্বজন ও দেশের জন্য প্রেরন করুর এতে আপনার পরিবার ভাল থাকবে এবং দেশ উন্নত হবে।

গত অর্থ বছরে আপনাদের পাঠানো টাকার রিজাব ছিল ১৩ হাজার বিলিয়ন ডলার,আমরা আগামী অর্থ বছরে এর লক্ষমাত্র ধরেছি ১৫ হাজার বিলিয়ন ডলার, যদি আপনারা চান ও আপনারা আমার সরকারকে সহযোগিতা করেন তবে আমাদের লক্ষ্যে পৌছানো সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মগ্দম, উপ প্রচার সম্পাদক, এলিন আহমেদ মিঠু, সমাজ কল্যান সম্পাদক ফারুক খালাসি, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, ত্রান বিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, সদস্য মজিবির সিকদার, ফারুক খালাসি, মোঃ আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে হানি প্রিন্স, শামীমা আক্তার পপী, লাভলী ইউসুফ, নিলুফা ইয়াসমিন নিলা, এফা । তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, সদস্য হাবীবুর রহমান, রোম মহানগর আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক আলম মাহমুদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ইতালির সভাপতি হাবীবুর রহমান নাজমুল, আমরা মুক্তিযুদ্ধার সন্তান ইতালির সভাপতি মোজাহিদ হাসন রতন সাধারন সম্পাদক রিপন খান সহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যে ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে মন্ত্রী কে আন্তরিক হওয়ার আহবান জানান এবং বাংলাদেশ বিমান ও ইতালিতে বাংলা স্কুল প্রতিষ্ঠা করতে অনুরোধ করেন এবং শত ব্যস্ততার মধ্যে সময় দেয়ার জন্য নুরুল ইসলাম বিএসসি ও তার সহ ধর্মীনি এবং উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী জাতিয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে কাজ করতে নেতা কর্মীদের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD