শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান নভোচারীদের উদ্যোগে মহাকাশকেন্দ্রে তাজা সবজি উৎপাদন এআই ও নতুন প্রযুক্তির প্রদর্শনীতে আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশে ভ্রমণের সুযোগ, চালু হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি ভাসমান এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাই বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, সরকারি নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং তাদের অধীনস্থ সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD