শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

রামুর মিথাছড়িতে পাহাড় ধসে চার শিশুসহ নিহত ৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে পৃথক পাহাড় ধসের ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনা এলাকা ও রামু উপজেলার পানেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

এদিকে কক্সবাজারের রামুর মিথাছড়িতেও পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পাহাড় ধসের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চার শিশু নিহত হয়েছে।

এবিসি ঘোনা রুমালিয়ারছরা বাঁচামিয়াঘোনা এলাকার নিহত চার ভাই-বোন হলো- জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। অন্যদিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে নিহত শিশুর নাম মোর্শেদ আলম (৬)। সে ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

রুমালিয়ারছরা বাঁচামিয়াঘোনা এলাকার নিহত চার ভাই-বোনের মামা খোরশেদুল আলম আমাদেরসময় ডট কমকে জানান, ভোরে উঠে নিহতদের মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়লে মা চিৎকার করায় আশপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান আমাদেরসময় ডট কমের কাছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD