শিরোনাম :
বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা

রামপুরায় কুকুর হত্যা মামলার রায় আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
bd-journal

জার্মান-বাংলা ডেস্ক: ১৪টি বাচ্চাসহ দুটি মা কুকুরকে জীবন্ত কবর দেয়ার ঘটনায় করা মামলার রায় ১০ মে (বৃহস্পতিবার)। এর আগে গেল বছরের ২৯ অক্টোবার এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের করে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার। মামলার সাক্ষী করা হয় প্রাণী কল্যাণ সংগঠন কেয়ার ফর পজ। এ প্রেক্ষিতে চলতি বছরের ১৯ এপ্রিল মামলার প্রথম শুনানি সম্পন্ন হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে।
আসামী পক্ষ দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনার আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে সাক্ষীদের উপস্থিত হবার নির্দেশ দেন। পরবর্তীতে গত ৬ মে এই মামলার ১৫ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। সেই প্রেক্ষিতে এ মামলার শুনানির দিন আগামী ১০ মে ধার্য করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর মধ্যরাতে রাজধানীর পশ্চিম রামপুরার মহানগর প্রোজেক্ট এলাকার বাগিচারটেক জামে মসজিদের পাশে ১৪টি চোখ না ফোঁটা বাচ্চাসহ দুটি মা কুকুরকে জীবন্ত পুঁতে ফেলা হয়। ঘটনার পরপরই ২৮ অক্টোবর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

স্থানীয়রা তখন অভিযোগ করেন, বাগিচারটেক কল্যাণ সমিতির নির্দেশে নির্মম এ কাজটি করেন এলাকার এক নিরাপত্তারক্ষী। প্রথমে দুইটি মা কুকুরকে পেটানো হয়, চোখ উপড়ে ফেলা হয়, হাড় ভেঙে ফেলা হয়। এরপর তাদের চোখ না ফোঁটা ১৪টি বাচ্চাকে বস্তাবন্দী করা হয়। পরে দুই মা কুকুরসহ বাচ্চাগুলোকে জীবন্ত পুঁতে ফেলা হয় বাগিচারটেক জামে মসজিদের পাশে একটি ফাঁকা জায়গায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD