শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ, প্রার্থী হবেন নির্বাচনে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

হাবিবুর রহমান গাজীপুর প্রতিনিধি: হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ‘সোহেল তাজ এসেছে, কাপাসিয়া জেগেছে । রিমি আপার দুনয়ন, কাপাসিয়ার উন্নয়ন’।

গাজীপুরের কাপাসিয়ার তরগাওয়ে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ উদ্বোধন অনুষ্ঠানে শনিবার ২৭ অক্টোবর বিকেলে এমনই শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল ।

সোহেল তাজ । সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের প্রয়াত প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান । রাজনীতির মাঠ ফাঁকা করে তিনি দীর্ঘদিন নিজেকে গুটিয়ে নেন । আলোচিতও হন । রাজনীতির হাল ধরেন তাঁর মেঝো বোন সাংসদ সিমিন হোসেন রিমি। তিনি বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি । চষে বেড়াচ্ছেন কাপাসিয়া, গাজীপুর সহ রাজধানী । “অভিমানে রাজনীতি ছাড়লেন সোহেল তাজ” –এমন ধারণাসহ নানা আলোচনা শোনা যায় কাপাসিয়াসহ সবখানে । সোহেল তাজ শূণ্যতায় তার আস্থাভাজনরা ভোগে হতাশায় ।

রোববার (২৮ অক্টোবর) কাপাসিয়া শহর ঘুরে কথা হয় আওয়ামী লীগ নেতা কর্মীসহ নানা পেশার লোকের সাথে। সংবাদ কর্মী শরীফ শিকদার জানান, বর্তমানে এ উপজেলায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। দলের কোন্দল মিটিয়ে কর্মীদের এক কাতারে থেকে কাজ করাতে সোহেল তাজ চেষ্টা করবেন বলে জানান কাপাসিয়া উপজেলা কৃষকলীগ নেতা শাকিল হোসেন ।

কাপাসিয়ায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম । ওই সময় সোহেল তাজের সাথে মন্ত্রী মোহাম্মদ নাসিম কানে কানে কথা বলছিলেন। হাস্যোজ্বল দেখাচ্ছিলো তাদের ।

বক্তব্যে মন্ত্রী বললেন , আগামী নির্বাচনে তাজউদ্দীন পরিবারের বাইরে কাউকে চিন্তা করা যায় না। দিলেন চূড়ান্ত মনোনয়নের ঈঙ্গিত । সরকারের উন্নয়নের কথা তুলে ধরে সোহেল তাজ আসন্ন নির্বাচনে নৌকায় ভোট চান । এতে উজ্জীবিত কর্মীরা শ্লোগান দেয় “সোহেল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম” ।

অবশেষে সোহেল তাজ রাজনীতিতে। সোহেল তাজ আবার রাজনীতির হাল ধরতে যাচ্ছেন এমন আলোচনা হয় কাপাসিয়ার মানুষের মুখে মুখে। এ আলোচনা চলছে পথে পথে, বাজারে, দোকানে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD