শিরোনাম :
বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা

রাজধানীতে ৭৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৭৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা। গ্রেপ্তার করা ব্যক্তির নাম রাকিব শেখ (২৯)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার করা রাকিব পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রি করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD