শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

রাজধানীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মারা যাওয়া শ্রমিকরা হলেন- রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল খালিদ।

তিনি বলেন, ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধারের জন্য আরও দুইজন নিচে নামেন। পরে কেউ উঠে না এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, কোনো ট্যাংক অনেকদিন আটকানো থাকলে সাধারণত মিথেন গ্যাস তৈরি হয়। তিন শ্রমিকের মৃত্যু এ গ্যাসের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD