শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

রাজধানীতে নকল আইফোন কারখানা: আটক ৭

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সত্যিকারের উদ্ভাবনী শিল্পের দিকে না গিয়ে অবৈধ অর্থ উপার্জন ও সরকারের রাজস্ব ফাঁকির দেয়ার জন্য রাজধানীতে নকল আইফোন তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউ ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানটি থেকে ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল এখানে শুল্ক ফাঁকি দিয়ে আইফোন এনে বিক্রি করা হয়। কিন্তু এসে দেখলাম বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে নকল আইফোন তৈরি হয়।’৩৬টি আসল আইফোন পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তবে এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র তা

আইফোনের খালি বাক্স

রা দেখাতে পারেননি। অভিযানকালে কিছু এইচটিসি ও এলজি হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকশ’ আইফোনের খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ, এই মোড়কেই নকল আইফোন বিক্রি করা হত। এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।’
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে নকল আইফোন তৈরির যন্ত্রাংশ হিসেবে ব্যাটারি, র‌্যাম, মাদার বোর্ড জব্দ করে নিয়ে গেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এদিকে আটক কর্মচারীরা দাবি করেছেন, তারা নকল আইফোন তৈরি করেন না। অনলাইনের মাধ্যমে সার্ভিসিংয়ের জন্য আইফোন সংগ্রহ করা হয়। পরে সেগুলো আবার গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হয়।
এরআগে অবৈধ আইফোন জব্দে সকাল থেকে গুলশান-উত্তরা-বসুন্ধরা সিটিতেও অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD