শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রাজধানীতে ঈদের প্রস্তুতি সম্পন্ন, জামাত হবে যেসব স্থানে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: জাতীয় ঈদগাহে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে এবার জাতীয় ঈদগাহে মুসল্লিদের জন্য বোতলজাত পানির ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল সোমবার জাতীয় ঈদগাহ মাঠে সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ডিএসসিসির পক্ষ থেকে প্রথমবারের মতো ঈদগাহের বাইরে বোতলজাত পানির ব্যবস্থা করা হবে। মুসল্লিরা মাঠে যাওয়া ও আসার সময় পানি পান করতে পারবেন।

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আদায়ে ইতিমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

যেসব স্থানে ঈদের জামাত হবে
পবিত্র ঈদুল আজহায় দেশের প্রধান ঈদ জামাত বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বায়তুল মোকাররমে এবারের ঈদেরও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

সরকারি সংবাদ সংস্থা বাসসের তথ্য অনুযায়ী, এসব জামাতসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠসহ বিভিন্ন স্থানে ৪০৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মাধ্যমে প্রথম আলোতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ঈদের জামাত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটক-সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায়, ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ৭টায় দারুস সালামের মীর বাড়ি (মাতবর বাড়ি) আদি জামে মসজিদে, আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৭টায় লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে। সকাল সাড়ে ৭টায় জামাত হবে মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারে মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ ময়দানে, সায়েদাবাদ চিশ্‌তিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ ও মিরপুর ১২ নম্বর সেকশনের হারুণ মোল্লাহ্‌ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে। সকাল ৮টায় লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদে, ধানমন্ডি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাতটি সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি সকাল সোয়া ৯টায় হবে। উত্তর কুতুবখালী জামে মসজিদে ঈদের জামাত হবে দুটি। প্রথম জামাতটি সকাল ৭টায় ও দ্বিতীয় জামাতটি সকাল ৮টায় হবে। দেওয়ানবাগ শরিফে সকাল ৮টায়, সকাল সাড়ে ৯টায় ও সকাল ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল ৮টায় প্রথম জামাত এবং দ্বিতীয় ও সর্বশেষ জামাতটি সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD