শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

রক্তের গ্রুপের সাহায্যে যৌনক্ষমতা পরিমাপ করা যাবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক কয়েকটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, রক্তের গ্রুপের সাহায্য নিয়ে যৌনক্ষমতা পরিমাপ করা যেতে পারে।

একাধিক ব্রিটিশ গবেষণা অনুযায়ী, যাদের রক্তের গ্রুপ ‘এ’, ‘বি’ বা ‘এবি’ তাদের মধ্যে যৌন অক্ষমতা বা অনিচ্ছার সমস্যা সবচেয়ে বেশি। যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের মধ্যে এ ধরণের সমস্যা অনেক কম। প্রায় ১০ হাজার মানুষের রক্ত পরীক্ষার মধ্যে দিয়েই এই তথ্য পাওয়া গিয়েছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌন ওষুধ বিশেষজ্ঞ ডঃ ডেভিড গোল্ডমায়ারের মতে, যাদের রক্তের গ্রুপ ‘এ’, ‘বি’ বা ‘এবি’ তাদের নিজেদের যৌনজীবন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। এই সব রক্তের গ্রুপ যাদের, তাদের শারীরিক সক্ষমতা আরও বাড়াতে নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত ডায়েটের প্রয়োজন।

রিপোর্ট অনুযায়ী, ‘এ’, ‘বি’ বা ‘এবি’ রক্ত গ্রুপের মানুষের মধ্যে খুব অল্প বয়সেই যৌনতায় অনিচ্ছা বা অক্ষমতা চলে আসে। অন্যদিকে ‘ও’ গ্রুপের রক্ত যাদের, তাদের মধ্যে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা অনেকাংশেই বেশি থাকে।

তুরস্কের অর্ডু বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও ব্রিটিশ গবেষণার এই রিপোর্টের সঙ্গে সহমত পোষণ করেছেন। তুরস্কের এই গবেষকদের মতে, যৌন অক্ষমতার জন্য অনেক ক্ষেত্রেই দায়ী অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ধূমপানের অভ্যাস, মাত্রাতিরিক্ত ওজন এবং উচ্চ রক্তচাপের সমস্যা। তবে অকালে শারীরিক সক্ষমতা হ্রাস এবং যৌনতায় অনিচ্ছার জন্য রক্ত গ্রুপের প্রভাবও অনেকখানি। ইতালির ইউরোলজি এবং অ্যান্ড্রোলজির আর্কাইভ থেকে পাওয়া তথ্যেও যার প্রমাণ মিলেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD