শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

যৌতুকের জন্য পাষাণ্ড স্বামী গরম পানিতে ঝলসে দিল স্ত্রীকে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

মো. নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্বামীর ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেছে রেহেনা খাতুন নামে এক গৃহবধূর শরীর।

প্রথমে প্রতিবেশীরা উদ্ধার করে রেহেনা খাতুনকে জীবননগর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পারায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে, ১৮ বছর আগে পারিবারিকভাবে কোটচাঁদপুর উপজেলার সুয়াদী গ্রামের সোনা মিয়ার মেয়ে রেহেনা খাতুনের সাথে মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের মিনাজ উদ্দীন বিশ্বাসের ছেলে মাইক্রোবাস চালক আলম হোসেনের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময় যৌতুকের কোনো দাবি ছিল না আলম হোসেনের। তবে সোনা মিয়া গরিব হলেও মেয়ের সুখের জন্য কয়েক দফায় প্রায় দেড় লাখ টাকার আসবাবপত্র দেন।

অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী আলম যৌতুকের দাবিতে স্ত্রী রেহেনার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। মেয়েকে নির্যাতন থেকে রক্ষার জন্য ১৮ বছরে বিভিন্ন সময়ে জামাই আলমের হাতে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা তুলে দেন সোনা মিয়া। এরপরও স্বামী-শাশুড়ির নির্যাতন থামেনি।

গৃহবধূ রেহেনা বলেন, ‌‘সম্প্রতি বাবার কাছ থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য আমার স্বামী বায়না ধরে। এরই জের ধরে গেল ২৭ জুলাই বিকেলে ঠুনকো বিষয় নিয়ে আলম আমাকে বেধড়র মারপিট করে প্রায় অচেতন অবস্থায় ফেলে রাখে। পরে চায়ের জন্য চুলায় থাকা গরম পানি এনে আমার শরীরে ঢেলে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

‌ এ বিষয়ে রেহেনার ভাই শফিকুল ইসলাম জানান, ‘বোনকে কয়েকদিন হাসপাতালে রেখে চিকিৎসা করাই। আমরা গরিব মানুষ। টাকা-পয়সা নেই। তাই চিকিৎসা শেষ না করেই বাড়িতে আনতে বাধ্য হয়েছি। তিনি বোনের এমন পরিস্থিতির জন্য ভগ্নিপতি আলমের কঠোর শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমলে নিয়েছি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD