শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে হাত-পা বেশি ঘামে, তা থেকে সুরক্ষার উপায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

ফাল্গুনের এই মৌসুমে শরীর কিংবা হাত-পা ঘামবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রেই তা চলে যায় বিরক্তির পর্যায়ে। অফিসের ডেস্কে মাউসটা ধরে আছেন আর অমনি হাত ঘেমে যাচ্ছে। তখন তো এই ঝামেলা থেকে নিস্তার পেতে কিছু একটা করতেই হয়।

হাত-পা বেশি ঘামার কারণ
সাধারণত আমাদের হাতের তালু এবং পায়ের পাতায় শরীরের অন্যান্য অংশের চেয়ে ‘সোয়েট গ্ল্যান্ড’ বা ঘর্মগ্রন্থি বেশি থাকে। আর বিভিন্ন কারণ তো রয়েছেই। এর মধ্যে অন্যতম হল আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি। আর এটিও হতে পারে বেশ কয়েকটি কারণে। যেমন, অতিরিক্ত উত্তেজনা, উদ্বেগ, শারীরিক পরিশ্রম, উষ্ণ আবহাওয়া। এমনকি আপনি যদি অতিরিক্ত ঝাল খাবার খান তাতেও কিন্তু হাত-পা ঘামার প্রবণতা দেখা দিতে পারে। আর চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে চিহ্নিত করা হয় ‘পালমার হাইপারহাইড্রোসিস’ (হাতের তালু ঘামলে) এবং ‘প্ল্যানটার হাইপারহাইড্রোসিস’ (পায়ের তালুর ক্ষেত্রে)।
এছাড়াও নারীদের মেনোপজের সময় এবং দীর্ঘদিন কোনও ওষুধ সেবনেও এই সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে নিস্তার পাবেন?
  • অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত লোশন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন।
  • অতিরিক্ত ঝাল এবং ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলুন।
  • দীর্ঘদিন কোনও ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ নিন।
  • গোসলে গরম পানির পরিবর্তে ঠাণ্ডা পানি ব্যবহার করুন।
  • হাত-পা বেশি ঘেমে গেলে বাতাসে শুকিয়ে পাউডার দিয়ে রাখতে পারেন। এতে চিটচিটে ভাব দূর হবে।
  • অফিসে কিংবা ক্লাসে যেখানেই থাকুন না কেন, কিছুটা সময় জুতো জোড়া খুলে রাখুন।
  • পায়ের ক্ষেত্রে আরামদায়ক জুতা, এবং পাতলা মোজা ব্যবহার করুন।
  • অবসরে ইয়োগা বা মেডিটেশন করলেও ফল পাওয়া যাবে।
  • কিছু সময় পর পর হাত এবং পা ঠাণ্ডা পানিতে ধুয়ে নিতে পারেন। এতে শরীরের
  • তাপমাত্রা অনেকটাই কমে আসে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD