শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২০

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে। প্রতিদিনের রেকর্ড আক্রান্তের পাশাপাশি এখনও বাড়ছে স্বজন হারাদের মিছিল। না ফেরার দেশে দেশটিতে বসবাসরত ১ লাখ প্রায় সাড়ে ১২ হাজার মানুষ।

এমন অবস্থায় গত দু’দিন আগে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক প্রস্তুত রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিরাপদ প্রমাণিত হলেই কেবল প্রয়োগ করা হবে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ১৮ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩৭৩ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১২ হাজার ৪৬৯ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ প্রায় ৬২ হাজার মানুষ।

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখে কাছাকাছি। যেখানে ৩০ হাজার ৪৪২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমণ ১ লাখ প্রায় ৩২ হাজার, প্রাণহানি ৪ হাজার ৬৫৩ জন। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ২৮হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৪ জনের।

সংক্রমণ ১ লাখ সাড়ে ৩ হাজারে পৌঁছেছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩১৬ জনের। করোনার সংক্রমণ ৮০ পেরিয়েছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে ৬ হাজারের বেশি মানুষের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD