শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

যশোর- বেনাপোল মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়েছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে আসছিল। ঘটনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনায় পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা আহত ২০ জন যাত্রীকে উদ্ধার করে। গুরুতর আহত ছয়জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতরা বাদে বাকিরা স্থানীয় ক্লিনিক এবং চিকিৎসালয় থেকে চিকিৎসা নেয়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অনান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ টিপু সুলতান জানান, বাস উল্টে দূর্ঘটনায় আহত ছয় জন যাত্রীকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এছাড়া অনেকে জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD