শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

যশোরে দায়িনুল হত্যায় ৩ জনের বিরুদ্ধে মায়ের মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার দক্ষিণ নুরপুর গ্রামে ভাড়াটিয়া শার্শার যুবক দায়িনুল ইসলাম (১৯) হত্যাকান্ডে পুলিশ কোন কূল কিনারা করতে পারছেনা। আটক হয়নি হত্যাকান্ডে জড়িত কেউ।

এদিকে নিহত যুবকের মাতা মিরা জাহান বাদি হয়ে ওই এলাকার তিন যুবকের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে।

মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার নুরপুর দক্ষিণপাড়ার ইব্রাহীমের ছেলে বাপ্পী, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আল- আমিন ওরফে জীবন নতুন খয়েরতলা হাটি কালচার এর ভিতরে মুশফিকসহ অজ্ঞাতনামা ১/২জন।

যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মিরা জাহান শনিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে দায়িনুল ইসলাম যশোর সদর হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড ওয়ার্ড বয় চাকুরী করতো। সে বিগত ৬ মাস যাবত যশোর সদর উপজেলার নুরপুর দক্ষিণ পাড়ার ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত দবির উদ্দিনের সেমি পাকা টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

গত বৃহস্পতিবার (৯ আগষ্ট) দুপুরে মিরা জাহান তার ছেলের ভাড়া বাড়িতে বেড়াতে যায়। সেখান থেবে বাড়িতে আসার পর রাত ১০ টায় দায়িনুল ইসলামের মোবাইল ফোনে ফোন করলে বন্ধ পাই। পরবর্তীতে আত্মীয়স্বজনদের কাছে খোঁজ খবর নিতে থাকে। শনিবার ১১ আগষ্ট বিকেলে তার এ ভাগ্নে মোবাইল ফোনে জানান, দায়িনুল ইসলামের মরদেহ উক্ত বাড়িতে গলিত অবস্থায় রয়েছে। বিকেলে ছুটে এসে দেখতে পান তার ছেলের লাশ। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করেছে।

মিরা জাহান আরো জানান, স্থানীয়ভাবে আলোচনা করে জানতে পারেন উক্ত আসামীরা প্রায় সময় তার ছেলের ভাড়া বাড়িতে আসা যাওয়া করতো। উক্ত আসামী ছাড়াও তাদের অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দায়িনুল ইসলামকে হত্যা করে ঘরের মধ্যে রেখে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকান্ডের ক্লু উদঘাটন করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই শাহজুল ইসলাম জানান, দায়িনুল ইসলাম হত্যাকান্ডে কোন ক্লু উদঘাটন ও হত্যাকান্ডের জড়িত কেউ গ্রেফতার হয়নি। তবে আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD