শিরোনাম :
বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা

যশোরে কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ গ্রেফতার এক 

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক নামে একজন স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (যশোর ৪৯ বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর শহরের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানা এলাকার ডিআইটি প্লট এলাকার বাসিন্দা।এসময় তার দেহ তল্লাশী করে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক দল শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে একজন স্বর্ণ চোরাকারবারি গ্রেপ্তার করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্বার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্য আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিকী স্বীকার করেছে যে সে ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলা সংগ্রহ করে বেনাপোল হয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিলো।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে।  দুর্গা পুজা উপলক্ষে সীমান্তে স্বর্ণ, অস্ত্র, মাদক পাচারকারীদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর সদর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD