শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ময়মনসিংহ-৩ আসনে হিরণের মনোনয়ন বাতিলে বিএনপি’র হতাশা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

 গৌরীপুর থেকে মশিউর রহমান কাউসার: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের মনোনয়নপত্র বাতিলের খবরে গৌরীপুরে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। রোববার (২ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন না হওয়ায় আহাম্মদ তায়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। এর আগে বুধবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবরে পদত্যাগপত্র জমা দেন তায়েবুর রহমান। এ পদত্যাগপত্রটি যথারীতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে পদত্যাগপত্র অনুমোদন না হওয়ায় যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় এ আসনের বিএনপি’র নেতা-কর্মী, সমর্থক ও হিরণ অনুসারীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।হিরণের ছোট ভাই ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ
সাংবাদিকদের জানান, তার ভাইয়ের প্রার্থীতা বহালের জন্য আপিলের প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রসঙ্গত আহাম্মদ তায়েবুর হিরণ ২০১৪ সনে উপজেলা পরিষদ
নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য পদত্যাগপত্র
জমা দেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD