গৌরীপুর (ময়মনসিংহ) থেকে মশিউর রহমান কাউসার:
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। রোববার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ
আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন প্রাপ্তির পত্র পান নাজিম উদ্দিন আহমেদ। এ বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।
উল্লেখ্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর ২০১৬ ইং সনে জুলাই মাসে এ আসনে অনুষ্ঠিত উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন নাজিম উদ্দিন আহমেদ।