শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম: রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দিন ধরে রাজপথ আটকে বিক্ষোভ চালায় রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস পরিবহন মালিক সমিতি।

বুধবার (১ আগস্ট) সকাল থেকে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।

ঢাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।

মাসকান্দা বাস টার্মিনাল সুপারভাইাজার মিলন মিয়া জানান, ঢাকায় শিক্ষার্থীদের হাতে একের পর এক যানবাহন ভাঙচুরের প্রতিবাদেই মালিক সমিতি ঢাকাগামী বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনও বাস ছেড়ে যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD