শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ মে, ২০১৮
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিড স্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার তাজমুলের ছেলে তোফায়েল ও ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে ফারুকের নাম জানা গেছে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহত চারজনের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহ আলম (২৫), মুক্তাগাছা উপজেলার আব্দুস সামাদের ছেলে নূর মোহাম্মদ (৩০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রুবেলের নাম জানা গেছে। ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিড স্টোর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রী নিহত হয়। ঘটনায় আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD