শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ময়মনসিংহে বাস ও অটোরিক্সা সংঘর্ষ: পিতা-পুত্রসহ নিহত ৬

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ মে, ২০১৮

জার্মান-বাংলাে ডেস্ক: ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কাকনি নামকস্থানে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে পিতা ও পুত্রসহ ৬জন নিহত হয়েছে। শুক্রবার (১১ মে) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিক্সার চালক সোনা মিয়া (৩৫), হালুয়াঘাট উপজেলার নাগলা গড়পাড়া গ্রামের আইয়ুব আলী (৫৫) ও তাঁর পুত্র আব্দুল করিম (৩৫), একই গ্রামের মাজহারুল ইসলাম (১৯), সলিম উদ্দিন (১৯) ও নাজিম উদ্দিন ভূইয়া (৪৫)। তারা ময়মনসিংহ শহর থেকে অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী অটোরিক্সার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিক্সার চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান ও গুরুত্বর আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মারা যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD