শিরোনাম :
বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ম্যাজিস্ট্রেট পরিচয়ে ইলিশ ছিনতাইকালে আটক ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে মাছ ধরতে থাকা জেলেদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ইলিশ ছিনতাই করার সময় তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চৌহালী উপজেলার চালুহারা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দোয়াজানি গ্রামের হাফিজুর রহমান ওরফে অপূর্ব চৌধুরী, উপজেলার আজিমুদ্দি মোড়ের শমেষ মিয়া এবং ইমাম হোসেন।

চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুপুরে চালুহারা এলাকায় ইলিশ ধরছিলেন জেলেরা।

এ সময় ওই তিনজনসহ মোট চারজন নিজেদের ম্যাজিস্ট্রেট ও পুলিশ পরিচয় দিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ লুট করার চেষ্টা করেন। সন্দেহ হলে জেলেরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। সন্ধ্যায় তাদের এনায়েতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD