শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মৌলভীবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

টানা বৃষ্টি ও ভারত নেমে আসা উজানের ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপকেন্দ্রের অভ্যন্তরে পানি বিপৎসীমার ওপরে থাকায় সরবরাহ বন্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে এই তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী উপকেন্দ্রের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, উপকেন্দ্রের অভ্যন্তরে পানি বিপৎসীমার ওপরে থাকায় জননিরাপত্ত্বার স্বার্থে লাইন চালু করা যাচ্ছে না।

জুড়ী উপজেলার ফুলতলা রোড, মোকামবাড়ি রোড, জুড়ী-গোয়ালবাড়ী রোডের কলেজ রোড ও নয়াবাজার এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সেখানে গাড়ি চলাচলে বিঘ্ণ হচ্ছে। এ ছাড়া সাগরনাল ইউনিয়নে অবস্থিত জুড়ীর বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে গতকাল থেকে পানি উঠে যায়।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক ইঞ্জিনিয়ার কবির আহমদ বলেন, সোমবার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে পানি উঠে যায়। এরপর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। পানি না কমায় আমরা বিকল্প উপায়ে কুলাউড়া থেকে লাইন চালু করতে যাচ্ছি। আজকেই এই লাইন চালু হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো উপজেলার গ্রাহক সেবা পাচ্ছেন না। উপজেলা অফিসও অন্ধকারে রয়েছে।

তিনি বলেন, গতকাল হঠাৎ লাইন চলে যায়। এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD