শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মৌলভীবাজারের মেয়ে ডলি কানাডার এমপিপি নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: বাংলাদেশের মৌলভীবাজার জেলার মেয়ে ডলি বেগম কানাডার অন্টারিও প্রাদেশিক সংসদের মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট (এমপিপি) নির্বাচিত হয়ে ইউরোপে নতুন ইতিহাস সৃষ্টি করলেন। তার ঐতিহাসিক বিজয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দোৎসবের বন্যার জোয়ার বয়ে যাচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জুন) প্রাদেশিক নির্বাচনে প্রাজ্ঞ প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে তারুণের প্রতীক হিসেবে ১২৩জনের সঙ্গে সংসদের আসনে বসতে যাচ্ছেন।
ডলির পারিবারিক সূত্র জানায়, মৌলভীবাজারের মেয়ে ডলি ১১ বছর বয়সে মা-বাবার সঙ্গে কানাডায় যান। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন। পরে সিটি অফ টরন্টোতে কর্মরত ছিলেন ১০মাস। গত এপ্রিল পর্যন্ত রিচার্স এনালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে।
তিনি এবার নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে অন্টারিও এর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে এমপিপির মনোনয়ন পান এবং নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে নির্বাচিত ডলি বেগম প্রগ্রেসিভ কনসারভেটিভ পার্টির গ্রে এলিসকে ৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান। ডলির প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৫১। গ্রে এলিস পেয়েছেন ১৩ হাজার ৫৫২ ভোট, লিবারেল পার্টির লরেঞ্জো বেরারদিনেত্তি (সাবেক এমপিপি) পেয়েছেন ৮ হাজার ২১৫ ভোট।
ডলি বলেন, নির্বাচনে আমি অভিভূত হয়েছি মতভেদ ভুলে বাঙালিদের ঐক্যবদ্ধতা দেখে। এ বিজয় আমার নয়; সকল বাংলাদেশির বিজয়। তাই ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের জয় অনিবার্য। তিনি সকল ভোটাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD