শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

হাবিবুর রহমান, গাজীপুর (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২০
মুহাম্মদ নাসিম।ফাইল-ছবি

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

শনিবার এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মোহাম্মদ নাসিমের নাম। তাঁর পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিম অসামান্য অবদান রেখেছেন।’

শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD