শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মে মাসে সড়কে ঝরলো ৬১৪ প্রাণ, আহত ১১৯৬

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সারাদেশে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত ও ১১৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১২ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংগঠনটি আরও জানায়, মে মাসে দেশের গণমাধ্যমে ৫৯৭ টি সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত, ১১৯৬ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই মাসে রেলপথে ৪৮ টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ১৪ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। তথ্যমতে, নৌ পথে ৭ টি দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১০ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৫২ টি দুর্ঘটনায় ৬৫৮ জন নিহত এবং ১২১০ জন আহত হয়েছেন। এই সময়ে ২৩৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন নিহত, ২০১ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৯ দশমিক শূন্য ২ শতাংশ, নিহতের ৪১ দশমিক ৬৯ শতাংশ ও আহতের ১৬ দশমিক ৮০ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৩৯ টি সড়ক দুর্ঘটনায় ১৪৮ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগে ৩০ টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD