শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মিলানোতে হারিয়ে যাওয়া বাংলাদেশী শিশু এক ঘন্টায় উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

আসলামউজ্জামান, ইতালি: মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সদস্য রুহুল আমীন রাহুল-এর ৬ বছর বয়সী শিশু কন্যা মাহফুজা সারিহা তার মিলানোস্থ নিজ বাসার নিচে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করার পর ও তাকে না পাওয়ায় তারঁ সন্ধানে সহযোগিতা চাওয়া হয় মিলানোস্থ পুলিজিয়া (পুলিশ) এর কাছে।

মুহুর্তের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। কয়েকটি টিমে বিভক্ত হয়ে খোঁজ নিতে শুরু করেন এবং মাত্র একঘন্টা সময়ের মধ্যেই সফল হন তারা। শিশুটি উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন পুলিজিয়া পুলিশ সদস্যরা।

এ খবর ছড়িয়ে পরলে মিলান বাঙলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে এবং ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকেও ইতালিয় পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বাংলাদেশীরা মনে করেন ইতালিয় পুলিজিয়া বাংলাদেশীদের বন্ধু, আর তাদের এই বন্ধুতা ও ভালোবাসার কারণেই দেশের মাটি ছেড়েও প্রবাসে, তথা ইতালিতে বসবাস করতে পারছেন।

ইতালীয় পুলিশ ও প্রশাসন সব সময় পাশে থাকবে প্রবাসী বাংলাদেশীদের এই প্রত্যাশা সবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD