শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মিলানে শামচুল হক স্বপনের লাশের জানাজা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে : গত ২৭ এপ্রিল মিলান শহরে গভীর রাতে দু’জন মরোক্কিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শামচুল হক স্বপনের লাশের জানাজা নামাজ ২৪ মে বৃহস্পতিবার বিকাল ৫.৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে। মিলানোস্থ ভিয়া পোনছিও( ১) মর্গ প্রাঙ্গণে এ লাশের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জুনাইদ সোবহান।এতে অংশ নেন মিলানোস্থ সামাজিক,রাজনৈতিক,মিলান বাঙলা প্রেস ক্লাব সাংবাদিক সহ সাধারণ প্রবাসীরা। আগামী ২৬ মে (শনিবার) ভোরে তুর্কি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মিলানোস্থ মালপেনছা বিমান বন্দর থেকে তাঁর লাশ রোববার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানোস্থ কনসাল (শ্রম) মোঃ রফিকুল করিম।
এদিকে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে ছিল ইতালিয় পুলিশ। এ ঘটনায় রাষ্ট্র (ইতালি) বাদি হয়ে মামলা দায়ের করেছে বলে কন্স্যুলেট সূত্রে জানা গেছে।
এ হত্যার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিটি মৌন মিছিল ও সমাবেশ এর মাধ্যমে ইতালিয় সরকারের কাছে প্রবাসীদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ জানমালের সিকিউরিটি আরো জোরদার করার আহবান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD