শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মিলানে বৃহত্তর ঢাকা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ইতালির মিলান থেকে নাজমুল হোসেন

ইতালির মিলানে বৃহত্তর ঢাকা প্রবাসীদের বৃহৎ সংগঠন ঢাকা সমিতির বার্ষিক মিলনমেলা স্থানীয় একটি পার্কে রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ সহ কয়েকশতাধিক প্রবাসীদের অংশগ্রহণে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আনোয়ার বেপারী,সহ সভাপতি চঞ্চল রহমান,মনজুর হোসেন সাগর,উপদেষ্টা আইয়ুব আলী,আলী আহমেদ,ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন,কাইয়ুম মুল্লা আগত অতিথিদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল রেজিনা আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের ভাইস কনসাল শামসুল আহসান,লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,যুগ্ম সম্পাদক হানিফ শিপন,জামিল আহমেদ,সদস্য আকরাম হোসেন,বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,শাহীন মাহমুদ,সিলেট সমিতির তারা মিয়া,ইমাম উদ্দিন,জসিম আহমেদ,নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব,সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম,মাদারীপুর জেলা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মুল্লা,সম্পাদক সাইদুর রহমান,যুবলীগের সভাপতি মামুন খান,সারওয়ার হোসেন মুল্লা,মহিলা নেত্রী পলি আক্তার,ঢাকা সমিতির শফি উদ্দিন,শেখ সাইয়েদ আহমেদ,হারুন মাহমুদ,উজ্জ্বল দেওয়ান,রুবেল বেপারী,খায়ের বেপারী,অলি বেপারী সহ আওয়ামীলীগ,বিএনপি বিভিন্ন আঞ্চলিক সমিতি সিলেট নোয়াখালী কুমিল্লা মাদারীপুর সমিতির সভাপতি সম্পাদক সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রবাসী পরিবারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসব আর আনন্দগণ পরিবেশে দুপুরে বারবিকিউ দিয়ে আগত সবাইকে আপ্পায়ন করানো হয়। গোটা পার্ক প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
উপস্থিত প্রবাসীরা ঢাকা সমিতির এই বার্ষিক আয়োজনকে সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রেখে চালিয়ে যাওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকার মুন্সীগঞ্জ জেলার প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD