বেলজিয়াম থেকে ফারুক মোল্লা বেলজিয়াম: বিএনপি’ নেতা আমির খসরু মাহমুদকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেলজিয়াম বিএনপি সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া একটি মিথ্যা মামলায় (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা আদালতে জামিনের জন্য হাজির হলে তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন। ও এন্টারপেন শাখা কমিটির সভাপতি রাকিব হাসান প্রধান সাধারণ সম্পাদক আলী নুর শামীম।
রোববার, অক্টোবর ২১, এক বিবৃতিতে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ বলেন বিএনপিসহ দেশবাসীকে ভয় দেখানোর অপকৌশল হিসেবেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে নেয়া হয়েছে। কিন্তু সরকারের সেই আশা পূর্ণ হবে না। প্রতিটি গ্রেফতারই বিএনপি’র নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গিকারবদ্ধ হচ্ছে। স্বৈরাশাহীর কোন কারাগারই বিএনপি’র নেতাকর্মীদের আটকিয়ে রাখতে পারবে না। অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার সরকারের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নির্শত মুক্তির জোর দাবী জানিয়েছেন।