শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় এবার আসছেন ‘তানজিনা তমা’

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে থেকে একজন করে নির্বাচিত শিল্পী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহের প্রতি শনিবারের আয়োজন‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬ এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ফেইসবুকে এই ‘মিউজিক্যাল লাইভ শো’আড্ডা। এবারের ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী তানজিনা তমা।

তানজিনা তমা বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীতের জগতের এক সুপ্রসিদ্ধ নাম। বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট থেকে রবীন্দ্র সংগীতের কোর্স সম্পন্ন করে সেখানে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন তিনি। এর পর স্কলাস্টিকাতে শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি তার শিক্ষাজীবনে স্পর্শ পেয়েছেন সংগীতগুরু ওয়াহিদুল হক এবং ড. সনজীদা খাতুনের মত ব্যক্তিত্বের।

২০১১ সালে বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর পরিচালনায় তার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘মধুযামিনী’ প্রকাশিত হয় । এরপর গত ৯ বছরে বাংলাদেশ এবং কলকাতা থেকে তার দশটিরও অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি সাধনা প্রযোজিত ‘মায়ার খেলা’ নৃত্যনাট্যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন৷ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ‘বাল্মিকীপ্রতিভা’তে কণ্ঠদান করেছেন। তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডের কণ্ঠশিল্পী। সমানতালে কাজ করে চলেছেন বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষে।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতি শনিবার ফেসবুকে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধের বিভিন্ন গানগুলোও গেয়ে থাকেন অনুষ্ঠান উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD