শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘মিউজিক্যাল লাইভ শো’তে এবারের শিল্পী ‘পঞ্চকবির কন্যা’

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে থেকে একজন করে নির্বাচিত শিল্পী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহের প্রতি শনিবারের আয়োজন‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬ এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ফেইসবুকে এই ‘মিউজিক্যাল লাইভ শো’আড্ডা। এবারের ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন ভারত, বাংলাদেশ ও প্রবাসী বাঙালি সংগীত প্রেমীদের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘পঞ্চকবির কন্যা’ নামে পরিচিত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতি শনিবার ফেসবুকে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধের বিভিন্ন গানগুলোও গেয়ে থাকেন অনুষ্ঠান উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

একনজরে এই ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় : ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ভারত, বাংলাদেশ ও বিদেশে বাঙালি সংগীত প্রেমীদের সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হিসাবে ‘পঞ্চকবির কন্ন্যা’নামেও পরিচিত। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ এবং কাজী নজরুলের সুর ও সংগীতকে ঘিরে ‘পঞ্চকবির’ গান করেন তিনি। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও কাজী নজরুল ইসলামের গান শেখানোয় অসামান্য ভূমিকা রেখে চলেছেন তিনি। ঋদ্ধি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ফোরামে অংশগ্রহণ করে অর্জন করেছেন । তার মধ্যে বিশেষভাবে এনএবিসি ২০১৩ (টরন্টো), এনএবিসি ২০১৫ (হিউস্টন) এবং এনএবিসি ২০১৭ (সিলিকন ভ্যালি), আনানডালে নজরুল কনভেনশন, ভিএ (এনএনএএনসি ২০১৮) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক আয়োজিত লন্ডন শারদ উত্সব (এবিপি আনন্দ)। বিশ্বের বাংলা ভাষী যে কেউ এখানে শিক্ষার্থী হতে পারে। ঋদ্ধিকে বলা যায়—রূপে লক্ষী, আর গুণে সরস্বতী। সৃষ্টিকর্তা যেন সবকিছু উপুড় করে দিয়েছেন তাঁকে। মাত্র ১০ বছর বয়সে মায়ের হাত ধরে মঞ্জু গুপ্তর কাছে প্রথম গান শিখতে গিয়েছিলেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু হয়েছিল নাটকের গান দিয়ে। এখন পঞ্চকবির গান ও সেই গবেষণা নিয়ে ব্যস্ত এ শিল্পী। বাবা অধ্যাপক সত্যপ্রকাশ চট্টোপাধ্যায় আর মা স্কুলের প্রধান শিক্ষক রমা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান ঋদ্ধি লেখাপড়াতেও ছিলেন অসম্ভব মেধাবী। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। ইতিহাস নিয়ে ভর্তি হন লেডি ব্রেবোর্ন কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন এর পর। ঋদ্ধির বাবা বাংলাদেশের ফরিদপুরের, আর মা রংপুরের মানুষ বাসিন্দা। সেই হিসেবে নিজেকে তিনি বাংলাদেশের মানুষ মনে করেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি সর্বভারতীয় জাতীয় স্তরের পুরষ্কার ‘আপনার অনন্যা ২০১৯’ প্রদান করা হয়েছে। অসংখ্য বাংলা চলচ্চিত্র এবং বাংলা সিরিয়ালে প্লেব্যাক গায়ক হিসাবে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD